tanaka

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি চালকদের পাঁচ ঘণ্টার অবরোধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে নতুন গ্যাস পাম্প স্থাপন ও গ্যাস...
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৪ যুদ্ধজাহাজ

রাশিয়ার নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৪ যুদ্ধজাহাজ

কৃষ্ণসাগরে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নভোরোসিস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, হামলায় শিশুসহ তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে পরিচালিত এ অভিযানে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে। হামলার পর নভোরোসিস্ক বন্দরনগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরও হামলায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ইউক্রেনের হামলার জবাবে পাল্টা আক্রমণের কথা জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জামবাহী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে সফলভাবে হামলা চালিয়েছে রুশ বাহিনী। একইসঙ্গে একটি জ্বালানি ডিপো ও বেশ কয়েকটি বন্দর অবকাঠামো ধ্বংসের দাবিও করেছে রাশিয়া। এছাড়া ওডেসার একটি শপিং মলেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা চালানো যাবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা বজায় রাখতে নভোরোসিস্কের তেল রপ্তানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্যও ইউক্রেনকে সতর্ক করেছে ওয়াশিংটন।

অন্যদিকে, পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে তা ‘দস্যুতা’ হিসেবে গণ্য হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।