রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে টেবিল–চেয়ার সাজিয়ে অপেক্ষা করছে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেটের সামনে শিক্ষাভবন মোড়ে এমন দৃশ্য দেখা যায়।
টেবিল–চেয়ার নিয়ে বসে থাকা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আসন্ন রায়ের জন্য অপেক্ষা করছেন। মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী জাগো নিউজকে বলেন, “আমরা আজ গুরুত্বপূর্ণ এই রায় ঘোষণার অপেক্ষায় আছি। আমরা আশা করি, রায় ঘোষণার মাধ্যমে বহু ভুক্তভোগীর পরিবারের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে।”
তিনি আরও বলেন, “যদি প্রত্যাশিত কঠোর শাস্তির বাইরে কোনো রায় হয়, আমরা সেটি মেনে নেব না এবং শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান জানাবো।”



