tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান মালিক সমিতি

রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান মালিক সমিতি

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি প্রস্তাব দিয়েছে, সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক।

শুক্রবার সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও ব্যবসায়ী এবং প্রায় আড়াই কোটি কর্মচারীর জীবিকা বিবেচনায় নিয়ে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমলের সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষর রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এ ছাড়া দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ এবং জরুরি সেবাগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে।

উল্লেখ্য, এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে সারা দেশের দোকান ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল ব্যবসায়ী মালিক সমিতি।