tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ সোমবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকটি রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কাজের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

তিনি আরও বলেন, দলীয় নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং দলীয় কার্যক্রম জোরদার করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এছাড়া, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কেও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।