tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়রাজস্ব নীতিনির্ধারণ হবে ‘পুরোপুরি আমলামুক্ত’: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

রাজস্ব নীতিনির্ধারণ হবে ‘পুরোপুরি আমলামুক্ত’: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতিনির্ধারণ ও বাস্তবায়নকে সম্পূর্ণ আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব নীতিনির্ধারণের দায়িত্ব আমলাতন্ত্রের বাইরে এনে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে রাজস্ব আদায়ের অন্যতম বড় সংকটের উৎস রাজস্ব নীতিনির্ধারণের কাঠামো। এ কারণে এনবিআরের নীতিনির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রমকে পৃথক করা হবে। নীতিনির্ধারণের জায়গাটি পুরোপুরি আমলাতন্ত্রমুক্ত করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে করজাল সম্প্রসারণ নিয়েও বক্তব্য দেন তিনি। মুদি দোকান বা কাঁচাবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য করের হার বৃদ্ধি নয়; বরং যৌক্তিক উপায়ে করজাল সম্প্রসারণ।

তিনি বলেন, দক্ষতার সঙ্গে রাজস্ব আদায় নিশ্চিত করতে শুরুতে করদাতার সামর্থ্য বিবেচনায় ফ্ল্যাট রেট নির্ধারণ করা হবে।

কর ফাঁকি রোধে এনবিআরের অটোমেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, এ বিষয়ে জনমনে যে উদ্বেগ রয়েছে, তা সরকার উপলব্ধি করে। একই সঙ্গে করদাতাদের আস্থা ও স্বস্তি নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।