tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন সামরিক সক্ষমতার দাবি ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন সামরিক সক্ষমতার দাবি ইরানের

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনব্যাপী সংঘাত চলাকালেও দেশটি আরও উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করেছে।

রোববার (২৮ জুন) এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, বেশ কয়েকটি সমরাস্ত্রের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আগে থেকেই চলছিল। সংঘাতের শেষ পর্যায়ে ইরানের সশস্ত্র বাহিনী এসবের মধ্যে নতুন কিছু ড্রোন ব্যবহার করেছে বলে তিনি দাবি করেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

আকরামিনিয়া বলেন, ‘আমরা যুদ্ধ চলাকালেই এসব ড্রোন ব্যবহারে আনতে সক্ষম হয়েছি।’ তিনি আরও দাবি করেন, সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোরও সক্ষমতা বাড়ানো হয়েছে।

তার ভাষ্য, ‘আমরা হাতে থাকা অস্ত্র ব্যবহার করলেও গবেষণা ও উন্নয়ন কার্যক্রম থামাইনি।’ তিনি জানান, ইরান একদিকে দেশীয় উৎপাদন বাড়াচ্ছে, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছ থেকেও উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে।

সাম্প্রতিক সামরিক অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘সংঘাতের শেষ দিকে যেসব ড্রোন উন্মোচন করা হয়েছে, সেগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। এর মধ্যে আরাশ-২ অন্যতম। খুব শিগগিরই এসবের বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।’

তিনি দাবি করেন, এসব প্রযুক্তিগত উন্নয়ন ভবিষ্যতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে তেহরানের দাবি।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিন ধরে পাল্টা হামলা চালায় বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের দাবি, এসব হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি।