tanaka

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এর জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় দেশের ৮০টি...
প্রচ্ছদরাজধানীরাজধানীর টেকনিক্যাল মোড়ে বিকট শব্দে আতঙ্ক, তদন্তে পুলিশ

রাজধানীর টেকনিক্যাল মোড়ে বিকট শব্দে আতঙ্ক, তদন্তে পুলিশ

রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে বিকট শব্দে বিস্ফোরণসদৃশ একটি ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ঘটনাস্থলে বিস্ফোরণসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত সরে যায়। বিস্ফোরিত বস্তুটি ককটেল ছিল নাকি পটকাজাতীয় কিছু ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণের পর এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং সড়কের ওপর গানপাউডারের মতো পদার্থের চিহ্ন পাওয়া গেছে।

ওসি দুলাল হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।