tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজধানীরাজধানীর আরমানিটোলায় বহুতল ভবনে আগুন

রাজধানীর আরমানিটোলায় বহুতল ভবনে আগুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামে ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ইউনিটগুলো। আগুন নেভাতে মোট ৯টি ইউনিট কাজ করে। এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নেয়।

দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।