tanaka

এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে লোহার পাইপের আঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীতে লোহার পাইপের আঘাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে মো. সোহাগ (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের কাজল স্কুলের গলির পাশে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগের ভাই মাসুদ জানান, তার ভাই একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় পা পিছলে লোহার পাইপের সঙ্গে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

সোহাগের গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলা ফুলপুর থানার বিল্টুবালিয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।