tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজধানীরাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, দুই হাতের কবজি বিচ্ছিন্ন

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে মো. পলাশ (৩৪) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করার পাশাপাশি বুকে ছুরিকাঘাত করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি মাদারটেকের সবুজবাগ এলাকায় বসবাস করতেন এবং পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

পলাশকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী হিরা জানান, পলাশ সবুজবাগ ৫ নম্বর ইউনিট বিএনপির কর্মী ছিলেন। রাতে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে এবং বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পলাশের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।