tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষ, একটির চালক নিহত

রাজধানীতে দুই অটোরিকশার সংঘর্ষ, একটির চালক নিহত

রাজধানীর চকবাজার থানার উর্দু রোডে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রতন জানান, বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোড মসজিদ সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষ হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে তার স্ত্রী জান্নাতুল খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার স্বামীকে বাসায় নিয়ে যান। বাসায় নেওয়ার পর আবার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।