শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬৩ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৬০ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।অভিযানের সময় ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়।