tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকরমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল সংযুক্ত আরব আমিরাত

রমজানে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল সংযুক্ত আরব আমিরাত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে ১ হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি মুক্তিপ্রাপ্তদের সাজা থেকে সৃষ্ট বকেয়া আর্থিক দায়-দায়িত্ব পরিশোধের অঙ্গীকার করেছেন। এর ফলে তারা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন এবং রমজান মাসে তাদের পরিবারও কিছুটা স্বস্তি অনুভব করবে—এমনটাই জানানো হয়েছে।

অন্যদিকে, দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন।

সংযুক্ত আরব আমিরাতে রমজানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণা একটি প্রচলিত প্রথা। এর মাধ্যমে নির্বাচিত বন্দিদের সমাজে পুনর্বাসন ও নতুনভাবে জীবন গড়ার সুযোগ করে দেওয়া হয়।

তথ্যসূত্র: জিও নিউজ