tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকদাড়ি ‘বেশি ছোট’ করলেই শাস্তি, চাপে আফগান নাপিতরা

দাড়ি ‘বেশি ছোট’ করলেই শাস্তি, চাপে আফগান নাপিতরা

আফগানিস্তানে নাপিতদের বিরুদ্ধে বিধিনিষেধ অমান্যের অভিযোগ তুলেছে দেশটির তালেবান শাসন। দাড়ি ‘বেশি ছোট করে’ ছাঁটার অভিযোগে শাস্তির মুখে পড়ছেন তারা। গত মাসে তালেবান সরকারের নীতিনৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, এখন থেকে হাতের মুঠোর চেয়ে লম্বা দাড়ি রাখা ‘বাধ্যতামূলক’। আগের নির্দেশনার তুলনায় নতুন বিধিতে দাড়ির দৈর্ঘ্য আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে Agence France-Presse (এএফপি)।

মন্ত্রণালয়ের মন্ত্রী খালিদ হানাফি বলেন, ‘সবার বেশভূষা যাতে শরিয়াহ আইন অনুযায়ী হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

তিনি জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সর্বত্র ইসলামিক বিধান বাস্তবায়নে কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন শহরে টহল জোরদার করে বিষয়টি তদারকি শুরু হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আফগান নাপিত এএফপিকে জানিয়েছেন, নতুন নির্দেশনার ফলে তারা চরম চাপে আছেন।

নাপিত ও কাস্টোমার—দু’পক্ষই বিপাকে

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের গজনী এলাকার ৩০ বছর বয়সী এক নাপিত জানান, তাকে তিন রাত আটক রাখা হয়েছিল। তার দাবি, সেলুনের এক কর্মী একজন কাস্টোমারের চুল ‘পাশ্চাত্য ধাঁচে’ কাটায় কর্মকর্তারা তাকে ধরে নিয়ে যান।

তিনি বলেন, ‘প্রথমে আমাকে একটি ঠাণ্ডা হলঘরে রাখা হয়। মুক্তির আবেদন করার পর আমাকে একটি ঠাণ্ডা শিপিং কন্টেইনারে স্থানান্তর করা হয়।’

কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কাজ চালিয়ে গেলেও টহলদলকে আশপাশে দেখলে লুকিয়ে থাকেন বলে জানান।

তার ভাষায়, ‘তাদের কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না, তর্ক তো দূরের কথা। সবাই তাদের ভয় পায়।’

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে নাপিতের পাশাপাশি কাস্টোমারদেরও আটক করা হয়েছে, ফলে সাধারণ মানুষও উদ্বেগে রয়েছেন।