tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনযে পানি দিয়ে রোজা ভাঙেন গায়িকা সালমা

যে পানি দিয়ে রোজা ভাঙেন গায়িকা সালমা

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়েই তার ব্যস্ততা বছরের প্রায় পুরো সময়জুড়েই। দেশ-বিদেশের নানা স্টেজ শোতে নিয়মিত অংশ নেন তিনি। পাশাপাশি নতুন গানের কাজ নিয়েও থাকেন ব্যস্ত। ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী মূলত ফোক ঘরানার গানই বেশি করে থাকেন। এই ঘরানার গান গেয়েই তিনি বাংলাদেশের দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।

আর কয়েকদিন পরই আসছে পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যেই চারদিকে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। তাই তারকাদের ঈদ পরিকল্পনা নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। এই আনন্দঘন সময়ে নিজের রোজা ও ঈদ উদযাপনের পরিকল্পনা নিয়ে কথা বললেন সংগীতশিল্পী সালমা।সালমা জানান, তিনি রোজা ভাঙ্গেন ডাবের পানি পান করে। তিনি বলেন, ‘আমার ইফতারি ভেরি সিম্পল। আমি শুরুতে ডাবের পানি খাই। পাশাপাশি লাইট কিছু। ভাজাপোড়া খাই না। আমি একটু ওয়েট গেইন করে ছিলাম। তখন থেকে একটু কমানোর চেষ্টা করছি।’ঈদে নতুন কাজ সর্ম্পকে জানতে চাইলে সালমা বলেন, ‘ঈদের আগে থেকে শুরু হয়েছে পরবর্তী সাত দিনের অনুষ্ঠানের প্রস্তুতি। বেশ কয়েকটা গানে কণ্ঠ দিয়েছি। আরও কিছু গানে কণ্ঠ দেবো। তবে এখনো বলতে পারছি না কতোগুলো গান ‍ঈদ উপলক্ষে মুক্তি পাবে।’শৈশবের ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে সালমা বলেন, ‘ঈদ বরাবরই আমার কাছে স্পেশাল। ছোট বেলাটা বেশি স্পেশাল ছিলো। বড়বেলায় অনেক দায়িত্ব, অনেক কাজ। নিজের উপভোগের পার্টটা কম।’

ঈদ সালামি নিয়ে তিনি বলেন, ‘আমার ঈদে সালামি নিয়ে অনেক স্মৃতি আছে। চাঁদ রাত থেকে পুরো গ্রামজুড়ে একটা টিম হতো। কার কতো সালামি উঠবে সে নিয়ে পরিকল্পনা। ওইদিন গ্রামের দাদা, কাকা, মামাদের সালাম করে বলতাম সালামি দেন। এইটা একটা প্রতিযোগিতা ছিল; এখনো মনে পরলে ভালো লাগে।’