tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিযুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও বাড়ল দেশের রিজার্ভ

যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও বাড়ল দেশের রিজার্ভ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন ডলার বা প্রায় ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের নিট রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা প্রায় ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ছিল প্রায় ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে একটি দেশের প্রকৃত ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার পরিমাণ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।