যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অত্যন্ত বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে চারজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মাশরুম খাওয়ার কারণে আরও তিনজনের লিভার প্রতিস্থাপন করতে হয়েছে।
চলতি মৌসুমে ভারী বৃষ্টির কারণে এই বিষাক্ত মাশরুম অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানিয়েছে, এ বছর সাধারণ মানুষকে বন্য মাশরুম সংগ্রহ থেকে পুরোপুরি বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কারণ, ডেথ ক্যাপ দেখতে অনেক নিরাপদ ও ভোজ্য মাশরুমের মতো হওয়ায় সহজেই বিভ্রান্তি সৃষ্টি হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত তিন ডজনের বেশি ডেথ ক্যাপ বিষক্রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং তিনজনের লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়েছে।



