tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর তেহরান এই সিদ্ধান্তের কথা জানায়।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ইরান।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উচ্চপর্যায়ের আলোচনা শেষে বিষয়টি এখন কারিগরি কমিটির কাছে রয়েছে। এ পর্যায়ে উভয় পক্ষ লিখিত প্রস্তাব বিনিময় করছে। ইরান সরকার জানিয়েছে, কারিগরি দল বর্তমানে বিভিন্ন প্রস্তাবের প্রভাব এবং ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ নিয়ে পর্যালোচনা করছে।

বার্তায় আরও বলা হয়, কিছু বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। তবে আলোচনা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই প্রক্রিয়ায় কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছ থেকে ‘স্পষ্ট ও ইতিবাচক অঙ্গীকার’ চায় যুক্তরাষ্ট্র।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যান্স নির্দিষ্ট করে কোন শর্ত ইরান প্রত্যাখ্যান করেছে তা জানাননি। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে এবং সে ধরনের সক্ষমতা অর্জনের পথেও না এগোয়।

ভ্যান্স বলেন, ইরানকে এমন প্রতিশ্রুতি দিতে হবে যাতে তারা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করার সুযোগ না পায়।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্যই হচ্ছে এ ধরনের নিশ্চয়তা অর্জন করা। সেই উদ্দেশ্যেই আলোচনায় অংশ নেওয়া হয়েছে। ভ্যান্স দাবি করেন, ইরানের আগের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এখন মূল প্রশ্ন হলো—ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখাবে কি না।

তিনি বলেন, এটি শুধু স্বল্পমেয়াদি বিষয় নয়; বরং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি প্রয়োজন। তবে এখন পর্যন্ত সেই নিশ্চয়তা পাওয়া যায়নি, যদিও ভবিষ্যতে তা পাওয়া যাবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।