tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর একজন উপদেষ্টা জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনও ইচ্ছা পোষণ করে না এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহাম্মদ মোখবার বলেন, আমেরিকানদের প্রতি তাদের কোনও আস্থা নেই এবং আলোচনার উপযোগী পরিবেশও নেই। তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।