tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদসারাদেশযশোরে ৮০ বিদেশি অতিথিসহ সাড়ে ১৬শ’ মুসল্লি ইতেকাফে

যশোরে ৮০ বিদেশি অতিথিসহ সাড়ে ১৬শ’ মুসল্লি ইতেকাফে

যশোরের সতীঘাটা এলাকার ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে ৮০ বিদেশি অতিথিসহ মোট ১,৬৪৪ জন মুসল্লি একযোগে ইতেকাফে অংশ নিয়েছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমজানের ২০তম রাত থেকে শুরু হওয়া এই ইতেকাফে মসজিদজুড়ে বিরাজ করছে এক আধ্যাত্মিক পরিবেশ।

মুহূর্তে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মসজিদ পরিদর্শন করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, বিদেশি অতিথিদের মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন ও সিঙ্গাপুর থেকে ৮০ জন রয়েছেন, যারা রমজান শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। মাদ্রাসার মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ বলেন, যশোরের বিত্তবানদের সহযোগিতায় মাদ্রাসা পরিচালিত হচ্ছে। ইতেকাফকারীদের সেহেরি ও ইফতারের ব্যবস্থাও তাদের অর্থায়নে সম্পন্ন হচ্ছে।

ঐতিহ্য অনুযায়ী, ইতেকাফকারীরা এবং মাদ্রাসা সংশ্লিষ্টরা স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বর্তমানে মাদ্রাসায় প্রায় ২,০০০ ছাত্র দীনি শিক্ষা গ্রহণ করছে, যার মধ্যে ৫০ জন এতিম শিশু।