tanaka

ঢাকার কবরস্থান: সীমিত জায়গা, সংরক্ষণ ব্যয় ও ব্যবস্থাপনার নানা প্রশ্ন

পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতায় প্রিয়জনের কবরকে ঘিরে স্মৃতি ও আবেগের যে চিত্র উঠে এসেছে, তা বাংলা সাহিত্যে বহুল পরিচিত— ‘এই খানে তোর দাদির কবর, ডালিম...
প্রচ্ছদজাতীয়ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস

ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাস

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এ পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ পর্যালোচনা–সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে সভাপতি পদে আর নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য আগে যে ন্যূনতম স্নাতক পাসের শর্ত ছিল, তা বাতিল করা হচ্ছে। ফলে ২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিল, সেটিই আবার কার্যকর হবে। অর্থাৎ, এ পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।