রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মোহাম্মদপুর থানার পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে মাদক মামলার আসামি, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— আরমান (৩৮), সাজু (৩২), রুস্তম (৩৫), সাঞ্জু ওরফে সাজু ওরফে রাব্বি (২৪), জুয়েল বেপারী (৩০), সুমন (৩২), সেলিম (৩৫), সোহান (২৪), মিরাজ (২০), নাদিম (১৯), রুবেল (২৬), রেজাউল করিম (৬৫), সুজিত রায় (৫৭), সোহাগ (৩০), জাহিদুল ইসলাম (২৩), আরমান (৩২), নাঈম (২০), খাইরুল (২২), সাইদুল (২২), মমতাজ (২০), ইশতেহার (৩৫), ওয়াসিম (৩৫), সুমন (৩০), আব্দুল্লাহ সারমান (৩১), মো. ইমরান হোসেন আলম (২৮), আকাশ (২৫) ও সোহেল (২৮)।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপি কর্মকর্তা।



