tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নারী নিহত

ঢাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নারী নিহত

রাজধানীর হাইকোর্ট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর এবং তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে নারীটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি আহত হন। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।