tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশমোদি-ট্রাম্প ফোনালাপ: বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র ও ভারত

মোদি-ট্রাম্প ফোনালাপ: বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র ও ভারত

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। চুক্তিটি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট।

মিন্ট-এর বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে, নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে বলা হয়েছে—জ্বালানি ও কৃষি খাতই এই চুক্তির মূল কেন্দ্রবিন্দু। চুক্তির আওতায় ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ধীরে ধীরে কমাতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কিংবা হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

এ প্রসঙ্গে মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বাণিজ্য ইস্যুই ছিল মুখ্য আলোচ্য বিষয়। ট্রাম্প জানান, জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ট্রাম্পের ফোনকল ও দীপাবলির শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি লেখেন, “আলোক উৎসব দীপাবলিতে আমাদের দুই মহান গণতন্ত্র যেন নতুন আশা জাগায় এবং সন্ত্রাসবাদবিরোধী ঐক্য আরও জোরদার করে।”

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ভারত অ-জেনেটিকালি পরিবর্তিত (non-GMO) ভুট্টা ও সোয়ামিল আমদানি বাড়াতে পারে। পাশাপাশি, শুল্কহার ও বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে পর্যালোচনার একটি কাঠামো চুক্তির মধ্যে থাকতে পারে।

এই চূড়ান্ত চুক্তিটি চলতি মাসে অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করছে মিন্ট।

সূত্র: NDTV