বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে দেশের সবচেয়ে দুর্ধর্ষ ও চৌকস কমান্ডো ইউনিট ‘নোপো’-এর ওপর। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা জনসম্মুখে আসেননি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মোজতবা নিজেও আহত হয়েছেন এবং বর্তমানে অত্যন্ত সুরক্ষিত এক স্থানে চিকিৎসাধীন আছেন। তবে ইরান সরকার এসব দাবি অস্বীকার করে জানিয়েছে, নতুন নেতা পুরোপুরি সুস্থ ও নিরাপদ।
বিশ্লেষকদের মতে, নোপো ইউনিট মোজতবার নিরাপত্তা জোরদার করার জন্য নিযুক্ত করা হয়েছে। ১৯৯১ সালে গঠিত এই ‘ব্ল্যাক-ক্ল্যাড’ বাহিনী মূলত জিম্মি উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়োজিত হলেও বাস্তবে এটি সর্বোচ্চ নেতার ব্যক্তিগত ঢাল হিসেবে কাজ করে।
নোপো ইউনিট ইরানের সাধারণ পুলিশ বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) চেয়ে আরও প্রশিক্ষিত, নিষ্ঠুর এবং সরাসরি সর্বোচ্চ নেতার প্রতি অনুগত বলে বিশ্লেষকরা উল্লেখ করেন।



