tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিমেয়র নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটির প্রশাসক

মেয়র নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন ঢাকার দুই সিটির প্রশাসক

বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মাথায় ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। দুজনই বিএনপির জ্যেষ্ঠ নেতা। সামনে মেয়র নির্বাচনে দল থেকে নতুন কোনো প্রার্থী না দিয়ে তাদেরই মনোনয়ন দিতে পারে। দলীয় সূত্র বলছে এমনটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে আছেন শফিকুল ইসলাম খান মিল্টন।
 
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিএনপি মূলত ওই দুই নেতাকে ঢাকার দুই সিটি করপোরেশনের ভবিষ্যৎ মেয়র হিসেবে দেখতে চায়। এখন প্রশাসক হিসেবে সরকার তাদের নিয়োগ দিলেও, তারাই পরবর্তীসময়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পাবেন। দল থেকে অঘোষিতভাবে তাদের ওই নির্দেশনা দেওয়া হয়েছে। তাই তারা বিএনপির প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

ওই দুই প্রশাসক বা নেতাকে মেয়র হিসেবে দেখতে চাই সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে নগরের দেওয়াল। তারা নিজেরাও বিভিন্ন সভা-সেমিনারে গিয়ে আগামীতে মেয়র নির্বাচন করার ইঙ্গিত দিচ্ছেন।

তবে দলের অন্য যেসব নেতা মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন, তারা নির্বাচনে প্রার্থী হবেন কি না তা নিয়ে অনেক হিসাব কষছেন। যদিও সিটি করপোরেশন নির্বাচন কবে হবে, তার কোনো আলামত এখন পর্যন্ত নেই।তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পরপরই ‘যত দ্রুত সম্ভব’ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তার এ কথার কয়েকদিন পরই ওই দুই বিএনপি নেতাকে প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বিএনপির বর্ষীয়ান নেতা। তিনি একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিবও ছিলেন। পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়। এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতির দায়িত্বে আছেন তিনি। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিষদেও আছেন

২০১৮ সালে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আবদুস সালাম। তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি। নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তখনই দলের অনেকেই বলছিলেন, নির্বাচনের পর আবদুস সালাম বড় কিছু পেতে যাচ্ছেন।

ডিএসসিসির সচিব দপ্তর সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ডিএসসিসির মেয়র ছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দুদিন আগে গোপনে দেশ ছাড়েন। এরপর করপোরেশনে বেশ কয়েকজন প্রশাসক (অতিরিক্ত পদমর্যাদার) নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি। পরে গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক প্রশাসক হিসেবে নিয়োগ পান আবদুস সালাম।

জানা যায়, আবদুস সালাম করপোরেশনের প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই নিয়মিত অফিস করছেন। নাগরিক সেবা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণের পাড়া-মহল্লায় ছুটে যাচ্ছেন। আবার আবদুস সালামও সিটি করপোরেশন আয়োজিত বিভিন্ন সভা-সমাবেশে গিয়ে ‘ভবিষ্যতে আপনাদের খেদমত করতে চাই’ বলে জনগণের দোয়া ও সমর্থন চাচ্ছেন।