tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলামুস্তাফিজের আইপিএল থেকে বাদ: চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ: চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

আলোচনায় থাকা তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পিছনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ভারতের গণমাধ্যম। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই এই সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না এবং কোনো বৈঠকও হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া হয়েছিল।

আইপিএলের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, “আমরাও এই খবর মিডিয়া থেকে জেনেেছি। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের পরামর্শও নেওয়া হয়নি।” বোর্ডের সর্বোচ্চ পর্যায় মুস্তাফিজকে ছাঁটাই করার বিষয়ে অনড় ছিল এবং সিদ্ধান্ত কেকেআরকে শুধু জানিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়ে দেন, “সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায়, বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দিয়েছে।”

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “পরিস্থিতি বিবেচনায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করা হচ্ছে।”