tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকমিনা-মুজদালিফার তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে সৌদি

মিনা-মুজদালিফার তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে সৌদি

পবিত্র হজকে সামনে রেখে মিনা ও মুজদালিফার তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৩ মে) মিনা ও মুজদালিফা—উভয় স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি কম থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুতি বাড়ানো এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সরাসরি রোদে চলাফেরা এড়িয়ে চলা এবং তীব্র গরমের সময় যতটা সম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় হাজিদের রোদ থেকে সুরক্ষায় ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য নির্দেশনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশ কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সৌদি সরকারের এ গুরুত্বপূর্ণ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের তীব্র গরমে বাড়তি সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে।