tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদপরবাসমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ সাইটের গেস্ট হাউজে ভোর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় গেস্ট হাউসের ভেতর থাকা সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়; পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন: তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। এছাড়া জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্ট হাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে খোঁজখবর নিতে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। মর্মান্তিক এ ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।