tanaka
প্রচ্ছদসারাদেশমার্কিন চাপ ও হুমকিতে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে পারে: ইরানি প্রেসিডেন্ট

মার্কিন চাপ ও হুমকিতে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে পারে: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও হুমকির নীতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। পেজেশকিয়ান বলেন, ইসলামাবাদের সমঝোতা স্মারকের আওতায় দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে।

ইরানি প্রেসিডেন্টের ভাষ্য, কার্যকর কোনো নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্র যদি আবারও চাপ ও হুমকির নীতিতে ফিরে যায়, তাহলে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

সম্প্রতি জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের অবস্থানও কঠোর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানি প্রেসিডেন্ট কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন। একই সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি এড়াতে আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: আল-জাজিরা