tanaka
প্রচ্ছদজাতীয়৪ পুলিশ পরিদর্শক বদলি, তেজগাঁওয়ে নতুন ওসি

৪ পুলিশ পরিদর্শক বদলি, তেজগাঁওয়ে নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন—

  • মো. মনিরুজ্জামান: উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)।
  • সালাহ উদ্দিন কাদের: মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)।
  • মো. নূরুল ইসলাম: পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) থেকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)।
  • সাব্বির মোহাম্মদ সেলিম: তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত)।

দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।