মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা প্রতিযোগিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও প্রকৃত বিজয়ী খেলাধুলার চেতনা। তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদককে সম্মিলিতভাবে ‘না’ বলতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়ে অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের এমন উদ্যোগে



