tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদরাজধানীমন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি: ৭ পুলিশ বরখাস্ত, ওসি প্রত্যাহার

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি: ৭ পুলিশ বরখাস্ত, ওসি প্রত্যাহার

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশের মালামালসহ ৩০ রাউন্ড শর্টগানের গুলি চুরির ঘটনায় সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নবনিযুক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে ওসি প্রত্যাহারের বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

ডিএমপি সূত্রে জানা গেছে, মন্দির প্রাঙ্গণে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় পুলিশ ফোর্সদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোরে আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সেখানে ঘুমিয়ে থাকা চার পুলিশ সদস্য ও তিন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল ফোন চুরি হয়। একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শর্টগানের গুলি।

পরে সকাল পৌনে ১০টায় মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমি থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়। চুরি হওয়া গুলি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।