tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি জানান, রাশিয়াকে নভেম্বরে চালুর অনুরোধ জানানো হয়েছিল, তবে তারা ডিসেম্বরের কথা জানিয়েছে। ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি এসে পৌঁছেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) একটি দল কেন্দ্রটি পরিদর্শন করে কিছু সুপারিশ করেছে, যা বাস্তবায়ন প্রক্রিয়াধীন। পরবর্তী পর্যবেক্ষণে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত এ কেন্দ্রটিতে দুটি রাশিয়ান নির্মিত VVER-1200 রিঅ্যাক্টর রয়েছে। এগুলো চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। ইউনিট-১ এর নির্মাণ শুরু হয় ২০১৭ সালে এবং ইউনিট-২ এর কাজ শুরু হয় ২০১৮ সালে।