tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনমনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি বিলুপ্ত করে গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ঢাকা মহানগরীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।
কমিটি নিম্নরূপ: সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।