tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশভ্যানচালক হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ভ্যানচালক হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভে শতাধিক গ্রামবাসী অংশ নেন। এসময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভকারীরা বলেন, ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে কাসেমাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মঞ্জু বেপারী বাড়ি ফেরার পথে মৃত ইয়াসিন খানের বাড়ির পাশের একটি নির্জন সড়কে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।