tanaka

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী...
প্রচ্ছদজাতীয়ভোট দিতে আড়াই লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে আড়াই লাখের বেশি প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টা ৩৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

তথ্যানুযায়ী, ২ লাখ ৫০ হাজার ৪২৮ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ২ লাখ ২৯ হাজার ১৮৩ জন পুরুষ ও ২১ হাজার ২৪৫ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ৬৩ হাজার ২১২ জন, এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। এই দেশে ২০ হাজার ৬৪ জন ও কাতার থেকে নিবন্ধন করেছেন ১৬ হাজার ৩৭১ প্রবাসী ভোটার।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।