tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন।

অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে বৈঠকে। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার ইসির সঙ্গে বৈঠকে বসলো জামায়াতের প্রতিনিধি দল। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।