tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। পরে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে যান তিনি। ওই ভবনের নিচতলায় প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত কক্ষে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।

এদিন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন। আঙুলের ছাপ, চোখের মণির (আইরিস) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর জানান, সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার আগমনের খবরে সকাল থেকেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।