tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদআন্তর্জাতিকভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি পরিষ্কার করে বলেননি তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম! তিনি আরও বলেন, সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিক খবর ভালো নয়!!! এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে কোনো সরকারি প্রতিবেদন প্রকাশ করা হয়নি।এদিকে ভূমিকম্পে ‘গুরুতর ক্ষতির’ কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।