tanaka

তাদের প্রচারণায় জনগণ কান দিচ্ছে না: আইজিপি

ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা নাকচ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।...
প্রচ্ছদজাতীয়দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে এই আবহাওয়া বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

আরও বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।