tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ভালোবাসার রং ছড়ানোর দিন আজ

ভালোবাসার রং ছড়ানোর দিন আজ

আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে আজ ভালোবাসার দিন। একই সঙ্গে বাংলা পঞ্জিকায় পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম প্রহর। ঋতুর পালাবদল আর অনুভূতির উচ্ছ্বাস এক সুতোয় গাঁথা হয়ে দিনটিকে করেছে রঙিন।

১৪ ফেব্রুয়ারি ও পহেলা ফাল্গুন একই দিনে এসে মিলে যাওয়ায় ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একসঙ্গে রং ছড়াচ্ছে। একদিকে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, অন্যদিকে প্রকৃতির পুনর্জাগরণের আনন্দ, দুটি স্রোত মিলেমিশে তৈরি করে এক অনন্য আবহ।

পহেলা ফাল্গুন বাঙালির নিজস্ব ঋতুচক্রের উৎসব। বাংলা বর্ষপঞ্জিতে ফাল্গুন মাসের প্রথম দিন বসন্তের আগমনী বার্তা বয়ে আনে।

শীতের রুক্ষতা পেরিয়ে প্রকৃতি যখন নতুন রঙে সেজে ওঠে, তখনই শুরু হয় ফাল্গুন। গাছে গাছে পলাশ-শিমুলের আগুনরঙা ফুল, কোকিলের ডাক, মৃদু উষ্ণতার পরশ—সব মিলিয়ে বসন্ত হয়ে ওঠে নবজাগরণের প্রতীক।

ষাটের দশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চায় পহেলা ফাল্গুন উদযাপন নতুন মাত্রা পায়। হলুদ-বাসন্তী পোশাক, ফুলের অলংকার, গান-কবিতা আর আবৃত্তিতে বসন্ত বরণের ঐতিহ্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশজুড়ে।