tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারত সফর বাতিল ডোনাল্ড ট্রাম্পের

ভারত সফর বাতিল ডোনাল্ড ট্রাম্পের

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পর গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে— “The Nobel Prize and a Testy Phone Call: How the Trump-Modi Relationship Unraveled”— বলা হয়েছে, ট্রাম্প মোদিকে জানিয়েছিলেন যে তিনি বছরের শেষ দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাবেন। তবে এখন শরৎকালের সফরের কোনো পরিকল্পনা আর নেই।

প্রতিবেদনটির বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ভারত—কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এ বছরের শেষ দিকে ভারতের আয়োজনে কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত সমাধানে বারবার নিজেকে মধ্যস্থতাকারী দাবি করায় ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। যদিও ভারত এ দাবি প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারত-পাকিস্তান যুদ্ধের ‘সমাধান’ নিয়ে ট্রাম্পের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি ক্ষুব্ধ হন এবং ধৈর্য হারান।

গত ১৭ জুন ট্রাম্প ও মোদির মধ্যে ৩৫ মিনিটের একটি ফোনালাপ হয়। তখন ট্রাম্প কানাডায় জি-৭ সম্মেলন শেষে ওয়াশিংটনে ফিরছিলেন। জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির সরাসরি সাক্ষাতের কথা থাকলেও, ট্রাম্প দ্রুত দেশে ফিরে আসায় সেটি আর সম্ভব হয়নি।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরে এক ভিডিও বার্তায় জানান, মোদি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছেন— “অপারেশন সিঁদুর”-এর পর ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কিংবা ভারত-পাকিস্তানের মধ্যে আমেরিকার মধ্যস্থতার প্রস্তাব নিয়ে কোনো স্তরে কোনো আলোচনা হয়নি।

মিশ্রি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক পদক্ষেপ বন্ধ করার আলোচনা সরাসরি দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই হয়েছিল, যা শুরু হয়েছিল পাকিস্তানের অনুরোধে। প্রধানমন্ত্রী মোদি দৃঢ়ভাবে জানিয়েছেন— ভারত মধ্যস্থতা গ্রহণ করে না এবং ভবিষ্যতেও করবে না।