tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক

ভারতে নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক

নবম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করতে যাচ্ছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। আগামী জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে এই নীতি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০-এর আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) জারি করা নির্দেশিকায় সিবিএসই জানিয়েছে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ জুলাই থেকেই এই নিয়ম চালু হবে, ফলে তাদের এখন থেকে তিনটি ভাষা পড়তে হবে।

নীতিমালায় বলা হয়েছে, স্থানীয় সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা শেখা বাধ্যতামূলক থাকবে। এই ভাষাগুলোকে আর-১, আর-২ এবং আর-৩ বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আর-১ ও আর-২-এ সাধারণত দুটি ভারতীয় ভাষা থাকবে, আর আর-৩ বিভাগে একটি বিদেশি ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী দুটি দেশীয় ভাষা পড়ে, তাহলে সে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা চতুর্থ ভাষা হিসেবে নিতে পারবে। তালিকাভুক্ত ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও গুজরাতি। ইংরেজিকে এই কাঠামোয় বিদেশি ভাষা হিসেবেই রাখা হয়েছে।