tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত ২৫

ভারতের এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত ২৫

ভারতের দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভোরে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারণে অন্তত ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাথুরা জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানান, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ২৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি। বাকিদের সরকারি ব্যবস্থায় নিজ নিজ গন্তব্যে পাঠানো হচ্ছে।

মাথুরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্রপ্রকাশ সিংহ দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, উদ্ধার কাজ দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে ১২টির বেশি দমকল ইউনিট এবং ১৪টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।