tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভাঙ্গায় অবরোধ আজ বিকেলের মধ্যে প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভাঙ্গায় অবরোধ আজ বিকেলের মধ্যে প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে চলমান অবরোধ কর্মসূচি আজ রোববার বিকেলের মধ্যে প্রত্যাহার না করা হলে, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “অবিলম্বে সড়ক অবরোধ তুলে না নিলে, বাধ্য হয়ে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে।”

তিনি বলেন, “সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন, ছিনতাই-চুরি-ডাকাতি এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে দুর্গাপূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়নকে কেন্দ্র করে চলমান সমস্যাও আলোচনায় উঠে এসেছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফরিদপুরের ওই দুই ইউনিয়নের সীমানা পরিবর্তনের কারণে জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, “যে দুটি ইউনিয়ন আগে একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল, সেগুলোকে অন্য আসনে সংযুক্ত করা হয়েছে। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত; আমাদের কোনো এখতিয়ার নেই। যুক্তি ও আপত্তি শোনার পরই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, “এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কেউ ক্ষুব্ধ হলে, তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জানানো যেত। কিন্তু এভাবে অবরোধ সৃষ্টি করে লাখো মানুষকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কতজন লোক, কতজন ভোটারের বিষয় এটা? অথচ তারা পুরো অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।”

শেষে তিনি স্পষ্টভাবে বলেন, “আজকের মধ্যে যদি পরিস্থিতির সমাধান না হয়, তবে আমরা বাধ্য হয়ে আইন প্রয়োগ করব।”