tanaka
প্রচ্ছদরাজনীতিভাগ্য নির্ধারণে তরুণ ভোটার, ইশতেহারে তাদের জন্য কী দিচ্ছে দলগুলো

ভাগ্য নির্ধারণে তরুণ ভোটার, ইশতেহারে তাদের জন্য কী দিচ্ছে দলগুলো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে দেশের তরুণ ভোটাররা। বিপুল এই গোষ্ঠীর মন জয় করতে নির্বাচনি ইশতেহারে কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তরুণদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাই হয়ে উঠছে নির্বাচনি প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু। আর তাই তরুণদের মন জয় করতে কর্মসংস্থান, বেকার ভাতাসহ নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকছে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে।

নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। এই বিশাল জনগোষ্ঠী শুধু সংখ্যায় নন, রাজনৈতিক সচেতনতা ও ডিজিটাল সক্ষমতার দিক থেকেও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।তরুণ ভোটারের সংখ্যা ও বয়সভিত্তিক চিত্র
নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে ১৮-২১ বছর বয়সী ভোটার রয়েছেন ৮৫ লাখ ৩১ হাজার ৫৩৮ জন। ২২-২৫ বছর বয়সী ভোটার ১ কোটি ১৯ লাখ ৬২ হাজার ১০৬ জন এবং ২৬-২৯ বছর বয়সী ভোটার ১ কোটি ২১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। ৩০-৩৩ বছর বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৬১৫ জন। এই চার বয়স শ্রেণি মিলিয়ে তরুণ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার কোটিতে। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৯৩ লাখের বেশি। মধ্যবয়সী ভোটারদের সংখ্যাও উল্লেখযোগ্য। তবে সংখ্যাগত ও মনস্তাত্ত্বিক প্রভাবের দিক থেকে তরুণ ভোটারদের গুরুত্ব সবচেয়ে বেশি।

কর্মসংস্থানে গুরুত্ব বিএনপির
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা প্রাধান্য দিয়ে নির্বাচনি ইশতেহার প্রস্তুত করেছে বিএনপি। যেখানে রাষ্ট্রকাঠামো মেরামতে দলের ঘোষিত ৩১ দফা, জনকল্যাণমুখী কর্মসূচি থাকবে।

জানা গেছে, যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পরিকল্পনা এবং ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকারও ইশতেহারে স্থান পাচ্ছে। এছাড়া শিক্ষাখাতে বাজেট বাড়ানো, স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক ও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা করছে বিএনপি। তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, ডেন্টাল হাইজিন, মেডিকেল টেকনিশিয়ানসহ বিভিন্ন কারিগরি শিক্ষা চালুর কথা ইশতেহারে বলা হবে। প্রাথমিক স্তর থেকে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা এবং মাধ্যমিক স্তর থেকে আরও একটি ভাষা চালুর পরিকল্পনা রয়েছে। আরবি, জার্মান, ফরাসি, জাপানি ও চীনা ভাষা শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা, যাতে তারা আন্তর্জাতিক কর্মক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। ‘আলিবাবা’ ও ‘অ্যামাজনে’র মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশি পণ্য রপ্তানি, ১০ লাখের বেশি ফ্রিল্যান্সারের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে পেপাল ও ওয়াইজ চালু, ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান, প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, ৫০ লাখ ফ্যামিলি কার্ড, পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানো এবং চা শিল্পে চাঁদাবাজি বন্ধ ও দুর্নীতি দমনের পরিকল্পনাও থাকছে দলটির ইশতেহারে।