tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে গায়ক অলিভার ট্রিসহ ৬ জনের মৃত্যু

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে গায়ক অলিভার ট্রিসহ ৬ জনের মৃত্যু

ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) সকালে মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার যাত্রীদের তালিকায় জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম রয়েছে। গত ৪ জুন আর্জেন্টিনায় পারফর্ম করার পর শনিবার (১৩ জুন) তাকে ব্রাজিলের একটি স্থানীয় এলাকায় ফুটবল খেলতে দেখা গিয়েছিল। তবে লাশগুলো এখনো পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় আরো প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি ‘গ্যাসপি’ নামে পরিচিত।