tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যব্যারিস্টার কায়সার কামালের বার্ষিক আয় ৫ কোটির বেশি

ব্যারিস্টার কায়সার কামালের বার্ষিক আয় ৫ কোটির বেশি

নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

হলফনামা অনুযায়ী, কায়সার কামালের বিরুদ্ধে মোট ১৯টি মামলা থাকলেও সবগুলোতেই তিনি অব্যাহতি পেয়েছেন। আয় সংক্রান্ত তথ্যে তিনি উল্লেখ করেছেন, আইন পেশা থেকে বছরে তার আয় ৫ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা। এছাড়া শেয়ার থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৬১ হাজার ৭৬৭ টাকা। নগদ অর্থ হিসেবে তার হাতে রয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা এবং তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ২০ হাজার টাকা।

ব্যাংক হিসাবে কায়সার কামালের জমা রয়েছে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা। তার স্ত্রীর ব্যাংকে জমা ৪৫ লাখ ৮৬৯ টাকা এবং মেয়ের নামে জমা রয়েছে ৬৩ হাজার ৩৯০ টাকা। এ ছাড়া এফডিআরে কায়সার কামালের ৫ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৮৯ টাকা এবং তার স্ত্রীর ১৫ লাখ টাকা জমা রয়েছে। তার কন্যার নামে আরও ২ কোটি ৪৮ লাখ টাকার সঞ্চয় দেখানো হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, কায়সার কামালের স্ত্রীর আরেকটি ব্যাংক হিসাবে ৬ লাখ টাকা রয়েছে। যানবাহনের হিসাবে তিনি ১৬ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার এবং ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি পুরোনো জিপ গাড়ির তথ্য দিয়েছেন। পাশাপাশি তিনি নিজ নামে ৩০ ভরি এবং তার স্ত্রীর নামে ৫০ ভরি স্বর্ণের মালিকানার কথাও উল্লেখ করেছেন।

স্থাবর সম্পদের মধ্যে কায়সার কামালের নামে রয়েছে ৫৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং আরও একটি ফ্ল্যাট, যার মূল্য ধরা হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা।

২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, কায়সার কামাল মোট আয় দেখিয়েছেন ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫১৭ টাকা এবং মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৭১৭ টাকা।