থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি পণ্যবাহী (ফ্রেইট) ট্রেন ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত নিহত ও আহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, পর্যটনপ্রধান শহর হওয়ায় ব্যাংককে সবসময়ই বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের উপস্থিতি থাকে।
সূত্র: বিবিসি অনলাইন।



